মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০১৩

লেনদেন এর প্রকার ও লাভ-লোকসান এর হিসাব



কেনা(Buy) এবং বেচা(Sell): ফরেক্স এর বাজারে ট্রেড করার প্রথম কথা হল কম দামে কিনে বেশি দামে বিক্রি করা অথবা বেশি দামে বিক্রি করে কম দামে কিনে নেয়া। প্রথম অংশটুকু ঠিকমতো বুঝলেও শেষের অংশটুকু হয়ত আপনার মাথায় ঢুকেনি। হয়ত ভাবছেন, আগে বিক্রি করে কোন কিছু পরে কেমন করা কেনা যায়। এমন উল্টো ঘটনা আর কোথাও শুনেননি। এখন শুনে নেন। ফরেক্স এ যখন বিক্রি করার কথা বলা হয় তখন আসলে Currency Pair এর প্রথম(Base) মুদ্রা এর বিনিময়ে উদ্ধৃত(Quote) মুদ্রা কেনার কথা বলা হয়। অন্যান্য বাজার ব্যবস্থা এর সাথে ফরেক্স এর এটা একটা অনন্য পার্থক্য এবং বৈশিষ্ট্য। এটা একটু আজব মনে হবে কিন্তু ফরেক্স এ কোন লেনদেন করার জন্য আপনার ব্রোকার আপনাকে প্রয়োজনীয় পণ্য বা মুদ্রা ধার হিসেবে দেয় যা আপনার লেনদেন শেষ করার পর তাকে আপনি ফেরত দিবেন। যেহেতু এখানে বস্তুগত বা হাতে-হাতে কোন লেনদেন করতে হচ্ছেনা, সেহেতু যান্ত্রিক ব্যবস্থায় করা এই কাজে সময় বা পণ্য নিয়ে কোন সমস্যা নেই।

ফরেক্স এর পরিভাষা



ক্রস রেট(Cross rate):
২টি বৈদেশিক মুদ্রার পারস্পারিক বিনিময় মূল্য।সহজভাবে, এটি হল যে কোন একটি দেশের মুদ্রার তুলনায় অন্য আরেকটি দেশের মুদ্রার মূল্য-হার। একে currencyquote ও বলা হয়। এই হার শুধুমাত্র উল্লেখিত ঐ ২টি মুদ্রার মধ্যকার পারস্পারিক মূল্য-হার। এর সাথে অন্য কোন দেশের মুদ্রার কোন রকমের সম্পর্ক নেই।
উদাহরণস্বরূপ, আপনি যখন বাংলাদেশের পত্রিকায় বা টিভি তে EUR ও USD এর ক্রস রেট দেখছেন, তখন তা শুধু তাদের নিজেদের মূল্যর তুলনামূলক হার যার সাথে বাংলাদেশের টাকার কোনই সম্পর্ক নেই।

শনিবার, ১৩ এপ্রিল, ২০১৩

ফরেক্স মার্কেটের মূল অংশগ্রহনকারি


প্রযুক্তিগত উন্নয়ন এবং লেনদেনের সহজলব্ধতার কারনে বিভিন্ন আর্থিক/অ-আর্থিক প্রতিষ্ঠান সহ বৈদেশিক মুদ্রার বাজারের প্রধান অংশগ্রহণকারীরা হল: ব্যাংক, কেন্দ্রীয় ব্যাংক, বাণিজ্যিক প্রতিষ্ঠান, ব্যক্তিগত বিনিয়োগকারীরা ও ব্যবসায়ী।  এবং ব্রোকার প্রতিষ্ঠান নানা রকম সুবিধা প্রধান এর মাধ্যমে বেপকভাবে লাভবান।


মার্কেট ভলিউম অনুসারে বিভিন্ন কেন্দ্রীয় ব্যাংকঃ



সবচেয়ে গুরুত্বপূর্ণ কেন্দ্রীয় যে সব ব্যাংকের ফরেক্স সম্পৃক্ততাঃ
  1.  The Federal Reserve (US central bank)
  2.  The Bank of Japan
  3.  The Bank of England
  4.  The Bank of Canada
  5.  The Swiss National Bank
  6.  The European Central Bank
  7.  The Reserve Bank of Australia